মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় মীর শামসুজ্জোহার মৃত্যুবার্ষিকী পালিত

  • আপলোড তারিখঃ ২৩-১২-২০২৫ ইং
আলমডাঙ্গায় মীর শামসুজ্জোহার মৃত্যুবার্ষিকী পালিত

আলমডাঙ্গা মীর শামসুজ্জোহা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা দানবীর ও শিক্ষানুরাগী চাটার্ড অ্যাকাউন্টেন্ট মীর শামসুজ্জোহার ২৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে হারদী এম এস জোহা কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের অধ্যক্ষ নিয়ামত আলীর সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক একে এম ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন মীর শামসুজ্জোহা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মনিরুজ্জামান, সহকারী অধ্যাপক মিজানুর রহমান, জেসমিন আরাসহ অন্যান্যরা। এতে কলেজের শিক্ষক, অভিভাবক, পরিচালনা পর্ষদের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, মীর শামসুজ্জোহা ছিলেন একজন দূরদর্শী শিক্ষানুরাগী ও সমাজহিতৈষী মানুষ। প্রবাসে থেকেও তিনি জন্মভূমির কথা ভুলে যাননি। তাঁর প্রতিষ্ঠিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে হারদী গ্রাম আজ একটি শিক্ষাপল্লীতে পরিণত হয়েছে। সভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়, যা পরিচালনা করেন সহকারী অধ্যাপক আব্দুর রহমান।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী