চুয়াডাঙ্গায় মোহনা টিভি’র ৮ম বর্ষপূর্তি পালন
- আপলোড তারিখঃ
১২-১১-২০১৭
ইং
আহাদ আলী: ‘বাংলার প্রতিচ্ছবি’ প্রতিপাদ্যে কেক কাটা, বেলুনস ও ফেষ্ঠুন উড়ানো শেষে বর্ণাঢ্য র্যালির মধ্যদিয়ে চুয়াডাঙ্গায় মোহনা টিভি’র ৮ম বর্ষপূর্তি পালিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় কুড়–লগাছি প্রেসক্লাব চত্বরে কেক কেটে এই বর্ষপূর্তি পালন করা হয়। বর্ষপূর্তি পালন অনুষ্ঠানটি উদ্বোধন করেন দর্শনা পৌরসভার মেয়র মো. মতিয়ার রহমান। পরে এক বর্ণাঢ্য র্যালিটি শহরের প্রদান প্রদধন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। মোহনা টিভির অগ্রযাত্রাকে বেগবান করার সহযোগিতা কামনা করে উপস্থিত অতিথিরা বক্তব্য প্রদান করেন। মোহনা টিভির জেলা প্রতিনিধি তুহিন রেজার সার্বিক পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আ.লীগের সহ-সভাপতি মো. রহমতুল্লাসহ কুড়–লগাছি প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
কমেন্ট বক্স