মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় ৮ মামলার আসামি দুই চোর গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ২২-১২-২০২৫ ইং
আলমডাঙ্গায় ৮ মামলার আসামি দুই চোর গ্রেপ্তার

আলমডাঙ্গায় থানা পুলিশের বিশেষ অভিযানে আলোচিত ৮ মামলার আসামি দুই চোর গ্রেপ্তার হয়েছেন। গত শনিবার দিবাগত রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- আলমডাঙ্গা পৌর এলাকার ক্যানেলপাড়ার প্রেমানন্দ অধিকারীর ছেলে বিশ্বজিৎ অধিকারী (২৪) এবং মাদ্রাসাপাড়ার গণেশ কুমারের ছেলে সঞ্জয় কুমার (৩২)। উভয়েই আলমডাঙ্গা থানার বাসিন্দা। পুলিশ জানায়, বিশ্বজিৎ অধিকারীর বিরুদ্ধে চুরিসহ মোট সাতটি মামলা এবং সঞ্জয় কুমারের বিরুদ্ধে চুরিসহ মোট আটটি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাদের আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ আরও জানায়, চুরি ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী