জীবননগর ও মহেশপুর সীমান্তে বিজিবির মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার এবং এক বাংলাদেশি নারীকে অবৈধভাবে ভারতে যাওয়ার আটক করা হয়েছে। মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। জানা গেছে, গত শনিবার রাতে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্থ নিমতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালানো হয়। সীমান্ত পিলার-৭৫/০৩-এস হতে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মাঠে মো. আলী হোসেনের কলাবাগান থেকে হাবিলদার মো. ফারুক হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এসময় আসামীবিহীন অবস্থায় ৭৯৬ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এদিকে গতকাল রোববার বেলা ১১টার দিকে গয়েশপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় আরেকটি অভিযান পরিচালিত হয়। সীমান্ত পিলার-৬৭/০১-এস হতে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গয়েশপুর গোয়ালপাড়া গ্রামের মাঠে হাবিলদার মো. মনির হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে আসামীবিহীন অবস্থায় ৫৭২ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অন্যদিকে, গত শনিবার রাতে শ্যামকুড় বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত টহল পরিচালনা করে বিজিবি। সীমান্ত পিলার-৬০/১০৯-আর হতে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাইলবাড়িয়া গ্রামের ঈদগার পার্শ্ব থেকে নম্বর-৬৭৪০৬ হাবিলদার ইমদাদুল হকের নেতৃত্বে টহল চলাকালে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে গমনকালে এক বাংলাদেশী নারীকে আটক করা হয়। আটককৃতকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
সমীকরণ প্রতিবেদন