মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আন্দুলবাড়ীয়ায় মসজিদের দ্বিতীয় তলার টাইলসের কাজের উদ্বোধন

  • আপলোড তারিখঃ ২২-১২-২০২৫ ইং
আন্দুলবাড়ীয়ায় মসজিদের দ্বিতীয় তলার টাইলসের কাজের উদ্বোধন

জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া খাঁপাড়া-পাঠানপাড়া বায়তুল নূর জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে মসজিদের দ্বিতীয় তলার টাইলসের কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ৯টায় এই কাজের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন খান খোকন। এসময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট সমাজসেবক সেলিম আকতার খান মিণ্টু, সাধারণ সম্পাদক শেখ সেকেন্দার আলী, কোষাধ্যক্ষ আসাদুল ইসলাম খান পটল, সদস্য জামিরুল খান, সাইদুর রহমান বাবু, নুরুল ইসলাম, জাইরুল ইসলাম খান, ফজলুর রহমান খান, মামুন খান প্রমুখ। অনুষ্ঠানে শুরুতে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম হযরত মাওলানা জয়নাল আবেদীন।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী