মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় নবাগত ইউএনওর সঙ্গে বণিক নেতাদের মতবিনিময়

জনসেবায় পারষ্পরিক সহযোগিতার আহ্বান
  • আপলোড তারিখঃ ২২-১২-২০২৫ ইং
আলমডাঙ্গায় নবাগত ইউএনওর সঙ্গে বণিক নেতাদের মতবিনিময়

আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) সাথে বণিক সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল চারটায় উপজেলা নির্বাহী অফিসারের অফিসরুমে এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলার ব্যবসা-বাণিজ্যসহ সার্বিক উন্নয়ন, জনসেবামূলক কাজ ও প্রশাসনের পরিকল্পনা নিয়ে বিস্তর আলোচনা করা হয়।


নবাগত ইউএনও পান্না আক্তার আলমডাঙ্গার পৌর এলাকার ব্যবসায়ীদের উন্নয়নের জন্য বণিক সমিতির গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন এবং তাদের সহযোগিতার আহ্বান করেন। তিনি বলেন, ‘ব্যবসায়ীরা সততার সাথে ব্যবসা করে যেমন নিজের উন্নয়ন করেন, তেমনি সমাজেরও উন্নয়ন করেন। সঠিকভাবে ব্যবসা করলে প্রশাসন হোক আর ভোক্তা অধিকার হোক, আপনাদের কেউ কিছু করতে পারবে না। ব্যবসায়ী সংগঠন বণিক সমিতির কাজের মাধ্যমে জনগণের সচেতনতা বাড়ানো এবং প্রশাসনের সঙ্গে জনগণের একটি সেতুবন্ধন তৈরি করা সম্ভব।’


ইউএনও উপজেলার সার্বিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, অবকাঠামোগত উন্নয়ন এবং দারিদ্র্য বিমোচনের জন্য তার পরিকল্পনা সম্পর্কে বণিক সমিতিকে অবহিত করেন। বিশেষ করে ইউএনও পৌর প্রশাসকের দায়িত্ব পালন করবেন, তাই সকলের সহযোগিতা কামনা করেন। দুর্নীতি প্রতিরোধ এবং সেবার মান বৃদ্ধির ওপর জোর দেন তিনি। ইউএনও বলেন, ‘আমাদের লক্ষ্য হলো জনগণকে সহজ, দ্রুত ও স্বচ্ছ সেবা প্রদান করা।’


আলমডাঙ্গা বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন ও সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা বণিক সমিতির সহসভাপতি হাফিজুর রহমান, হাজী রফিকুল আলম, কোষাধ্যক্ষ আলাউদ্দিন আহমেদ, যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম, জাহাঙ্গীর আলম, ক্রীড়া সম্পাদক হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম লিটন, ধর্মীয় সম্পাদক রেজাউল করিম কাবিল, দপ্তর সম্পাদক শফিউল হাসান মিলন, নির্বাহী সদস্য জয়নাল আবেদীন ক্যাপ, হাজী রফিকুল আলম, মোহাম্মদ শরিফুল ইসলাম, সজিব খন্দকার, সিরাজুল ইসলাম, ফারুক আলী, কাবলু মিয়া, তোতা মিয়া, রতন আলী প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী