মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে বিএনপি নেতার কবর জিয়ারত ও পরিবারের খোঁজখবর নিলেন বাবু খান

  • আপলোড তারিখঃ ২১-১২-২০২৫ ইং
জীবননগরে বিএনপি নেতার কবর জিয়ারত ও পরিবারের খোঁজখবর নিলেন বাবু খান

জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি প্রয়াত কামাল সিদ্দিকীর ছোট ভাই হাসাদাহ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সেলিম সিদ্দিকীর কবর জিয়ারত করেছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপি ও বিজেএমইএ’র সভাপতি মাহমুদ হাসান খান বাবু। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে হাসাদাহ ইউনিয়নের বকুন্ডিয়া গ্রামের কবরস্থানে যেয়ে সেলিম মিয়ার কবর জিয়ারত করেন তিনি।


কবর জিয়ারতের পর মাহমুদ হাসান খান বাবু মরহুম সেলিমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন। পরে তিনি সেলিমের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের প্রতি সমবেদনা জানান। এসময় জেলা বিএনপির সভাপতি বাবু খান বলেন, দলের নিবেদিত কর্মী সেলিম বিএনপির জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার মৃত্যুতে বিএনপি পরিবার গভীরভাবে শোকাহত। তিনি আশ্বাস দেন, দলের পক্ষ থেকে মরহুমের পরিবারের পাশে সবসময় সহযোগিতা থাকবে।


কবর জিয়ারত সময় মাহমুদ হাসান খান বাবুর সঙ্গে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, জীবননগর উপজেলা বিএনপির সহসভাপতি আবুল কালাম আজাদ ও কর্নেল (অব.) মিলন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান আলী, হাসাদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল্লাহ আল মামুন, সহসভাপতি মো. শফিকুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক মো. আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল আলম, সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী