মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আন্দুলবাড়ীয়ায় তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ১৯-১২-২০২৫ ইং
আন্দুলবাড়ীয়ায় তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

জীবননগর আন্দুলবাড়ীয়ায় বায়তুল মানার তাহফিজুল কুরআন মাদ্রাসার উদ্যোগে প্রথম বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার আছর নামাজের পর মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন প্রকৌশলী কাজী নজরুল ইসলাম মুকুল। মাহফিলে প্রধান বক্তা ছিলেন ইসলামী আলোচক ও গবেষক, কুষ্টিয়া কলেজ মোড় জামে মসজিদের খতিব হযরত মাওলানা মুফতি মুঈনুল হক আহছানী (ঝালকাঠি)। দ্বিতীয় বক্তা ছিলেন প্রভাষক হযরত মাওলানা মো. আব্দুল্লাহ আল-মতিন কাদের। বিশেষ বক্তা ছিলেন চুয়াডাঙ্গা কামিল মাদ্রাসার সহকারী শিক্ষক হযরত মাওলানা সোলাইমান নদভী।


অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালকের মনোনীত প্রতিনিধি কাজী কবির হোসেন বকুল, প্রতিষ্ঠাতা পরিচালকের পুত্র কাজী সাকিব ও কাজী জারিফ, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের সভাপতি হযরত মাওলানা শাহ্ মো. আনোয়ার হুসাইন, আন্দুলবাড়ীয়া মুহাম্মাদিয়া দারুল উলুম কওমী মাদরাসা ও লিল্লাহ বোর্ডিংয়ের মুহতামিম হযরত মাওলানা মুফতি শহিদুল ইসলাম সোহেল আশরাফী, ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক ও ইমাম হযরত মাওলানা জালাল উদ্দীন, মাদ্রাসা শিক্ষক ও ইমাম আবু সাঈদ এবং আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম মামুন প্রমুখ।


অনুষ্ঠান শেষে দুজন কৃতী হাফেজকে পাগড়ি, সনদ, ক্রেস্ট ও নগদ অর্থ প্রদানসহ শিক্ষকদের সম্মাননা দেওয়া হয়। মাহফিলে শত শত ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী