জীবননগর সীমান্ত এলাকায় বিজিবির পৃথক অভিযানে ভারতীয় সিরাপ ও মদ উদ্ধার করা হয়েছে। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। বিজিবি জানায়, গত বৃহস্পতিবার রাতে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্থ উথলী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। সীমান্ত পিলার ৭১/০২-এস হতে প্রায় ২.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সন্তোষপুর গ্রামের একটি মেহগনি বাগান থেকে হাবিলদার মো. ইছাব্বর আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে আসামীবিহীন ২৯ বোতল ভারতীয় ‘উইন সেরেক্স’ সিরাপ উদ্ধার করা হয়। অপরদিকে, গতকাল শুক্রবার ভোরে ৫৮ বিজিবির অধীনস্থ বেনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়। সীমান্ত পিলার ৬২/২-এস হতে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বেনীপুর গ্রামের নূর উদ্দিন হোসেনের বাঁশবাগান থেকে হাবিলদার মো. শাহীন মোল্লার নেতৃত্বে অভিযান চালিয়ে আসামীবিহীন ২৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
সমীকরণ প্রতিবেদক