মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনার পরানপুরে ড্রেন নির্মাণে বাধা ‘ল্যাট্রিন’

  • আপলোড তারিখঃ ১৯-১২-২০২৫ ইং
দর্শনার পরানপুরে ড্রেন নির্মাণে বাধা ‘ল্যাট্রিন’

দর্শনার পরানপুর গ্রামে একটি ল্যাট্রিনের কারণে ড্রেন নির্মাণকাজে বাধা সৃষ্টি হয়েছে। সরকারি সড়কের ওপর ৩ মিটার জায়গায় একটি ল্যাট্রিন থাকায় ড্রেন নির্মাণকাজ বন্ধ হয়ে রয়েছে। বিশ্বব্যাংকের সহযোগিতায় স্থানীয় সরকার কোভিড-১৯ প্রতিক্রিয়া ও পুনরুদ্ধার প্রকল্পের আওতায় এলজিইডি কর্তৃক বাস্তবায়নাধীন এ ড্রেন নির্মাণ প্রকল্পের কাজ গত ১৩ এপ্রিল শুরু হয়। ২৭৫ মিটার দৈর্ঘ্যের এই আরসিসি ড্রেন নির্মাণকাজ সমাপ্তির সময় ১২ জানুয়ারি।

জানা গেছে, পরানপুর উত্তর পাড়ার তিন রাস্তার মোড় থেকে রাজ্জাক শেখের বাড়ি হয়ে জান মোহাম্মদের বাড়ি পর্যন্ত ড্রেন নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে থাকলেও, জহির উদ্দিন জোয়ার্দ্দারের ছেলে রবিউল ইসলাম হ্যাবারের একটি ল্যাট্রিন সরকারি সড়কের মধ্যে থাকায় শেষ ৩ মিটার ড্রেন নির্মাণ সম্ভব হচ্ছে না।

এ বিষয়ে দর্শনা পৌরসভার সহকারী প্রকৌশলী মো. সাজেদুল আলম বলেন, জহির উদ্দিনের ছেলে রবিউল ইসলামকে একাধিকবার মৌখিকভাবে এবং সামাজিকভাবে বসে তার ল্যাট্রিনটি সরিয়ে নিতে বলা হয়েছে। কিন্তু আজ পর্যন্ত তিনি সেটি সরাননি। ফলে ড্রেন নির্মাণকাজ বাধাগ্রস্ত হচ্ছে।

তিনি আরও জানান, দর্শনা পৌরসভার পক্ষ থেকে গত ১৭ ডিসেম্বর ল্যাট্রিন অপসারণের বিষয়ে লিখিত নোটিশ প্রদান করা হয়েছে। নোটিশের পরও যদি ল্যাট্রিনটি অপসারণ করা না হয়, তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে বক্তব্য নিতে রবিউল ইসলামের বাড়িতে একাধিকবার খোঁজ করেও তাকে পাওয়া যায়নি।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী