রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় স্কুলে যাওয়ার পথে ইভটিজিং আতঙ্কে ছাত্রীরা

  • আপলোড তারিখঃ ১৯-১২-২০২৫ ইং
দর্শনায় স্কুলে যাওয়ার পথে ইভটিজিং আতঙ্কে ছাত্রীরা

দর্শনার হৈবতপুর গ্রামের ৯-১০ জন স্কুলশিক্ষার্থী মদনা গ্রামে স্কুলে আসা-যাওয়ার পথে ইভটিজিংয়ের আতঙ্কে ভুগছে বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী শিক্ষার্থী ও স্থানীয় অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা যায়, হৈবতপুর ও মদনা গ্রামের মাঝামাঝি এলাকায় বকুলতলা বটগাছের নিচে কয়েকজন যুবক প্রায়ই অবস্থান করে। তারা স্কুলে যাতায়াতকারী মেয়েদের উদ্দেশ্যে অশালীন মন্তব্য করে, পথরোধ করে কটূক্তি ছুড়ে দেয় এবং কখনো কখনো মোবাইল ফোনে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। 

স্থানীয়রা জানান, অভিযুক্ত কয়েকজন যুবকের বিষয়টি তাদের অভিভাবকদের জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) সুলতান মাহমুদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি তিনি অবগত হয়েছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এলাকাবাসী দ্রুত পুলিশি টহল জোরদার ও অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে স্কুলগামী মেয়েরা নিরাপদে যাতায়াত করতে পারে।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত