চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতি আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে বিজয়ীদের মাঝে এ পুরস্কার তুলে দেওয়া হয়। চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সভাপতি সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা ক্রীড়া সম্পাদক মো. শাহাজামাল (জামাল) সঞ্চালনা করেন। সভায় নবনির্বাচিত সভাপতি মারুফ সারোয়ার বাবু (পিপি), জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আহসান আলী (অতিরিক্ত পিপি) ও সাবেক সভাপতি এম এম শাহজাহান মুকুল (স্পেশাল পিপি) অতিথি বক্তব্য দেন। সভায় জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে দাবা খেলায় মারুফ সারোয়ার বাবু চ্যাম্পিয়ন ও তসলিম উদ্দিন ফিরোজ রানার্সআপ হন। লুডু খেলায় রুবিনা পারভীন চ্যাম্পিয়ন ও সামিরা তাবাসুম রানার্সআপ হন। ক্যারাম বোর্ড খেলায় রাগিব হাসান ও রাতুন হাসান চ্যাম্পিয়ন এবং মামুন অর রশিদ ও শাজামাল রানার্সআপ হন।
ব্যাডমিন্টন খেলায় আ.স.ম. আব্দুর রউফ ও রফিকুল আলম রাণ্টু চ্যম্পিয়ন এবং এম এম শাহজাহান মুকুল ও সৈয়দ হেদায়েত হোসেন আসলাম রানার্সআপ হন। ব্যাডমিন্টন খেলায় (মূলদল) ফজলে রাব্বী সাগর ও মশিউর রহমান পারভেজ চ্যাম্পিয়ন এবং নাজমুল আহসান ও অভি রানার্স আপ হন। এছাড়া ব্যাডমিন্টন, লুডু, ক্যারাম ও দাবা খেলায় যারা অংশগ্রহণ করেন, এমন ৫৬ জনকেও পুরস্কৃত করা হয়। একই সাথে জেলা আইনজীবী সমিতির ১২ জন কর্মচারীকেও পুরস্কৃত করা হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জেলা আইনজীবী সমিতির সভাপতি সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিম বলেন, এবার ক্রীড়া প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছেন, তাদের প্রত্যেককেই জানাই অভিনন্দন। যারা এবার ভালো ফলাফল করতে পারেনি, তারা আগামীতে ভালো ফলাফল করবে বলে আমি বিশ^াস করি। আপনাদের সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।
সমীকরণ প্রতিবেদক