চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির দ্বিবার্ষিক (২০২৬-২০২৭) নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তারা মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্রগুলো গ্রহণ করেন দ্বিবার্ষিক নির্বাচনের আহ্বায়ক অ্যাড. মারুফ সারোয়ার বাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাড.এম এম শাহজাহান মুকুল, অ্যাড. আ.স.ম. আব্দুর রউফ ও অ্যাড. আহসান আলী।
চুয়াডাঙ্গা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে দৈনিক সময়ের সমীকরণের প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, সহসভাপতি পদে রফিক রহমান, সাধারণ সম্পাদক পদে শাহ আলম সনি, সহ-সাধারণ সম্পাদক পদে জহির রায়হান সোহাগ, অর্থ সম্পাদক পদে জামান আকতার, সাংস্কৃতিক ও প্রকাশনা সম্পাদক পদে মাহফুজ মামুন, ক্রীড়া সম্পাদক পদে খাইরুজ্জামান সেতু ও দপ্তর সম্পাদক পদে মফিজুর রহমান জোয়ার্দ্দার মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে সরদার আল আমিন, রাজীব হাসান কচি, বিপুল আশরাফ, ফাইজার চৌধুরী ও রিফাত রহমান মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এদিকে, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে অ্যাড. রফিকুল ইসলাম, সহসভাপতি পদে পলাশ উদ্দিন, সাধারণ সম্পাদক পদে হুসাইন মালিক, সহ-সাধারণ সম্পাদক পদে শামীম রেজা, অর্থ সম্পাদক পদে আলমগীর কবির শিপলু, সাংস্কৃতিক ও প্রকাশনা সম্পাদক পদে মশিউর রহমান, ক্রীড়া সম্পাদক পদে শামসুজ্জোহা রানা ও দপ্তর সম্পাদক পদে সনজিৎ কর্মকার মনোনয়নপত্র জমা দিয়েছেন। কার্যনির্বাহী সদস্য পদে মিজানুল হক, খাইরুল ইসলাম, আজাদ হোসেন, এফ. এ আলমগীর ও আশরাফুল আলম মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রসঙ্গত: চুয়াডাঙ্গা প্রেসক্লাব নির্বাচনে ১৩টি পদে ও সাংবাদিক সমিতি নির্বাচনে ১৩টি পদে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। গত ১৬ ডিসেম্বর মনোনয়নপত্র উত্তোলন করা হয়।
সমীকরণ প্রতিবেদক