দামুড়হুদার প্রতাপপুরে বাঘডাসা পিটিয়ে হত্যা
- আপলোড তারিখঃ
১১-১১-২০১৭
ইং
কুড়ুলগাছি প্রতিনিধি: দামুড়হুদার প্রতাপপুরে বাঘডাসা পিটিয়ে হত্যা করেছে স্থানীয় গ্রামবাসীরা। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে কুড়ুলগাছি ইউনিয়নের প্রতাপপুর গ্রামের লোকজনের পিটুনিতে বাঘডসাটি মারা যায়। তবে, গ্রামবাসীদের দাবি, চিতা বাঘের হিংস্র আক্রমন থেকে বাঁচতে বাঘটিকে হত্যা করা হয়েছে। এ অঞ্চলে বাঘের কোন অস্তিত্ব নেই বলে জানিয়ে অনেকেই বলেছেন, বাঘডাসাটি না মেরে বন্য প্রানী সংরক্ষন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে বাঘডাসাটি সংরক্ষণ করা সম্ভব হতো।
স্থানীয়রা জানিয়েছে, গত বেশ কিছুদিন ধরে একটি বন্য চিতা বাঘ প্রতাপপুর গ্রামের কয়েকজনের জনের গরু-ছাগলের ওপর আক্রমন চালায়। এমনকি বেশ কয়েকজন মানুষের ওপরেও দফায় দফায় আক্রমনের চেষ্টা চালায় চিতা বাঘটি। গতকাল রাতে বাঘটির হিংস্র আক্রমন থেকে বাঁচতে গ্রামের কিছু যুবক লাঠিসোটা নিয়ে ধাওয়া করে বাঘটিকে হত্যা করে। বাঘটি প্রায় ৩ফুট লম্বা এবং ওজন ৩২ কেজি। গ্রামের প্রবীণদের ধারণা এটা প্রকৃত চিতা বাঘ। তবে, এটি বাঘডাসা বলেও দাবি করেছেন অনেকে।
গ্রামবাসির অনেকের অভিযোগ বন্য প্রানী সংরক্ষন কর্মকরতাদের সঙ্গে যোগাযোগের কোন মাধ্যম থাকলে এসব প্রানী সংরক্ষন করা সম্ভব হতো। ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে কার্পাসডাঙ্গা ক্যাম্পের ইনচার্জ এসআই আসাদ, এএসআই কাসেম, এএসআই মাসুদরানা এবং এএসআই সাহাজালাল এসে বাঘটি জীবিত না পেয়ে দুঃখ প্রকাশ করেন।
কমেন্ট বক্স