মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে অতিথি পাখি ও জীববৈচিত্র্য রক্ষায় বসুন্ধরা শুভসংঘের সভা ও মানববন্ধন

  • আপলোড তারিখঃ ১৯-১২-২০২৫ ইং
জীবননগরে অতিথি পাখি ও জীববৈচিত্র্য রক্ষায় বসুন্ধরা শুভসংঘের সভা ও মানববন্ধন

জীবননগরে অতিথি পাখি ও জীববৈচিত্র্য রক্ষার দাবিতে সচেতনতামূলক সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় বসুন্ধরা শুভসংঘ জীবননগর উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে প্রকৃতিপ্রেমী তরুণ-তরুণী, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যানার ও প্লাকার্ড হাতে অতিথি পাখি শিকার বন্ধ, জলাভূমি ও বনাঞ্চল সংরক্ষণ এবং জীববৈচিত্র্য রক্ষার দাবি জানান।


বক্তারা বলেন, শীত মৌসুমে বিভিন্ন প্রজাতির অতিথি পাখি জীবননগরের নদী ও জলাশয়ে আশ্রয় নেয়। কিন্তু অবৈধ শিকার ও পরিবেশ ধ্বংসের ফলে এসব পাখি আজ হুমকির মুখে। তারা পাখি শিকার বন্ধে আইন প্রয়োগ জোরদার ও জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শামসুল আলম এবং সঞ্চালনা করেন মো. মামুন হোসেন। উপস্থিত ছিলেন উপজেলা বন কর্মকর্তা মো. শরিফুল ইসলামসহ বন বিভাগের কর্মকর্তারা।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী