মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হাটবোয়ালিয়ায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

  • আপলোড তারিখঃ ১৯-১২-২০২৫ ইং
হাটবোয়ালিয়ায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

শীত মৌসুমে অসহায় ও দুস্থ মানুষের কষ্ট লাঘবে আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়ায় সুইট এগ্রোভেটের ব্যবস্থাপনায় গ্রামের শীতার্ত গরিব ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় সুইট এগ্রোভেটের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মনজুরুল হুদা বটুলের নিজ বাড়িতে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।


কর্মসূচিতে সুইট এগ্রোভেটের পরিচালক রফিকুল হুদার উপস্থিতিতে হাটবোয়ালিয়া, নগরবোয়ালিয়া, হাঁটুভাঙ্গা ও বড়বোয়ালিয়া গ্রামের দরিদ্র, অসহায় ও শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেওয়া হয়। শীতবস্ত্র বিতরণকালে বক্তব্য রাখতে গিয়ে সুইট এগ্রোভেটের পরিচালক রফিকুল হুদা বলেন, শীত এলেই সমাজের দরিদ্র ও অসহায় মানুষ সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ে। প্রয়োজনীয় শীতবস্ত্রের অভাবে অনেক মানুষ কষ্টে রাত কাটায়। সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই সুইট এগ্রোভেট শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে।


অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বলেন, সুইট এগ্রোভেটের এই উদ্যোগ সামাজিক দায়িত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী