মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনা পৌর প্রশাসক তাসফিকুর রহমানের বিদায় সংবর্ধনা

  • আপলোড তারিখঃ ১৯-১২-২০২৫ ইং
দর্শনা পৌর প্রশাসক তাসফিকুর রহমানের বিদায় সংবর্ধনা

দর্শনায় পৌরসভার পক্ষ থেকে পৌর প্রশাসক কেএইচ তাসফিকুর রহমানের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটার দিকে দর্শনা পৌরসভার সভাকক্ষে এই বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এসময় দামুড়হুদা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও দর্শনা পৌরসভার অতিরিক্ত দায়িত্ব প্রশাসক হিসেবে দীর্ঘ ১ বছর ৫ মাস সময়ের দায়িত্ব পালন করার অনুভূতি প্রকাশ করে কেএইচ তাসফিকুর রহমান বলেন, ‘আমার দীর্ঘ কর্মজীবনে নতুন অভিজ্ঞতা পেলাম এখানে প্রশাসকের দায়িত্ব পালন করে। সত্যি দর্শনার মানুষ ও পৌরসভায় কর্মরত ব্যাক্তি সকলে খুবই আন্তরিক। আমার এই কর্মজীবনে আজ পৌরসভার কর্মরত সকলের এবং পৌরবাসীর যে ভালোবাসা পেলাম, তা কোনদিনই ভুলবো না।’


এসময় উপস্থিত ছিলেন দর্শনা পৌরসভার সহকারী প্রকৌশলী ভারপ্রাপ্ত সচিব সাজেদুল আলম, সমাজসেবা কর্মকর্তা হারুন অর রশিদ, কৃষি কর্মকর্তা মুকুল হোসেন, সমাজসেবা কর্মকর্তা হোসনে আরা, প্রধান সহকারী রুহুল আমিন, হিসাবরক্ষক আরিফিন হোসেন, পৌর কর নির্ধারক জাহিদুল ইসলাম, কার্যসহকারী হারুন অর রশিদ, লাইসেন্স পরিদর্শক মমিনুল ইসলাম, সহকারী কর আদায়কারী গোলাম কিবরিয়া শফিকুল ইসলাম, টিকাদান সুপারভাইজার আ. মজিদ। আরও উপস্থিত ছিলেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগণ।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী