জীবননগর আন্দুলবাড়ীয়া বাজারের বিশিষ্ট ট্রান্সপোর্ট ব্যবসায়ী শেখ মুকুল (৫৩) ইন্তেকাল করেছেন। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটার দিকে স্ট্রোকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল রাত ১০টায় বিদ্যাধরপুর গ্রামের নিজ বাড়ি সংলগ্ন ঈদগাহ ময়দানে মরহুমের জানাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফনকার্য সম্পন্ন করা হয়। মরহুমের জানাজায় আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা হাকিবুর রহমান লিটন, সাবেক চেয়ারম্যান সাখাওয়াত হোসেনসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ অংশ নেন।
প্রতিবেদক আন্দুলবাড়িয়া