মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় নারী উদ্যোক্তাদের বিজয়মেলা

  • আপলোড তারিখঃ ১৯-১২-২০২৫ ইং
আলমডাঙ্গায় নারী উদ্যোক্তাদের বিজয়মেলা

মহান বিজয় দিবস উপলক্ষে আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে তিন দিনব্যাপী নারী উদ্যোক্তাদের বিজয়মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। নারী উদ্যোক্তাদের উৎসাহিত করা এবং নতুন প্রজন্মের কাছে দেশীয় ঐতিহ্য তুলে ধরাই ছিল এই মেলার মূল লক্ষ্য। মেলায় হস্তশিল্প, দেশীয় পোশাক, খাবারসহ নানা ধরনের পণ্যের পসরা সাজানো হয়। সমাপনী দিনে ২৫ জন নারী উদ্যোক্তাসহ অন্যান্য উদ্যোক্তাদের মধ্যে পুরস্কার হিসেবে ক্রেস্ট বিতরণ করা হয়।


গতকাল বৃহস্পতিবার বেলা তিনটার দিকে উপজেলা পরিষদের মঞ্চে পুরস্কার বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পান্না আক্তার। সহকারী অধ্যাপক এ কে এম ফারুকের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু, আলমডাঙ্গা বৈচিত্র্য সংরক্ষণ যুব সংস্থার সভাপতি সাঈদ এম হিরণ, সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, সাংগঠনিক সম্পাদক আরাফাত রহমান, নারী উদ্যোক্তা হেলেন আক্তার কামনা ও সালমা পারভীন।


মেলায় নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে মোট ২৫টি স্টল বসানো হয়। এসব স্টলে নারীদের হাতে তৈরি শাড়ি, থ্রি-পিস, বুটিক পণ্য, পিঠাপুলি, ব্যাগ, পাপোস, মেয়েদের বিভিন্ন ধরনের পোশাক, আচার এবং উন্নত মানের ঘরে তৈরি খাবার প্রদর্শন ও বিক্রি করা হয়।


অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পান্না আক্তার বলেন, নারীরা এখন আর অবহেলিত নয়। ঘরে বসেই তারা প্রসাধনী ও বিভিন্ন খাবার তৈরি করে বিক্রি করছেন। এর মাধ্যমে তারা স্বাবলম্বী হচ্ছেন। মেলায় নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে আমি খুবই আনন্দিত। তিনি আরও বলেন, মহান বিজয় দিবস উপলক্ষে নারী উদ্যোক্তাদের পণ্য সামগ্রী নিয়ে এই বিজয় মেলার আয়োজন করা হয়েছে শুধু তাদের উৎসাহিত করার জন্য। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের মেলার আয়োজন করার পরিকল্পনা রয়েছে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী