রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার হাঁপানিয়ায় ওয়াজ মাহফিলে বিএনপি নেতা শরীফুজ্জামান শরীফ

শহিদ হাদির মাগফিরাত ও খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া
  • আপলোড তারিখঃ ১৯-১২-২০২৫ ইং
আলমডাঙ্গার হাঁপানিয়ায় ওয়াজ মাহফিলে বিএনপি নেতা শরীফুজ্জামান শরীফ

আলমডাঙ্গার চিৎলা ইউনিয়নের হাঁপানিয়া মদিনাতুল উলুম সিদ্দিকিয়া মাদ্রাসার উদ্যোগে ৪৫তম ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে মাদ্রাসা প্রাঙ্গণে এ মাহফিল অনুষ্ঠিত হয়। মাদ্রাসা কমিটির সভাপতি ও চিৎলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।


প্রধান অতিথির বক্তব্যে শরীফুজ্জামান শরীফ বলেন, ‘বর্তমান সময়ে সমাজে মিথ্যা বলার প্রবণতা ভয়াবহভাবে বেড়ে গেছে। সত্যকে আড়াল করতে অহরহ মিথ্যার আশ্রয় নেওয়া হচ্ছে। অথচ ইসলাম আমাদের স্পষ্টভাবে সত্যবাদিতার শিক্ষা দিয়েছে। মিথ্যার পরিণতি কখনোই ভালো হয় না- ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র সব ক্ষেত্রেই মিথ্যা শেষ পর্যন্ত ধ্বংস ডেকে আনে। তাই আমাদের সবাইকে সত্যের পথে অবিচল থাকতে হবে এবং ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় সচেতন হতে হবে।’
তিনি আরও বলেন, ‘দেশ আজ এক কঠিন সময় পার করছে। নৈতিকতা ও মূল্যবোধের অবক্ষয় রোধ করতে হলে ধর্মীয় শিক্ষা ও চরিত্র গঠনের বিকল্প নেই। এ ক্ষেত্রে মাদ্রাসাগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন ওয়াজ মাহফিল মানুষের হৃদয়ে সত্য, সততা ও মানবিকতার বোধ জাগ্রত করে।’


বক্তব্যের এক পর্যায়ে তিনি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বলেন, ‘দেশনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করছি। আল্লাহ তায়ালা যেন তাঁকে সুস্থ করে আবার দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখার তৌফিক দান করেন।’ এসময় তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র, জুলাইযোদ্ধা বিপ্লবী শরীফ ওসমান হাদির শাহাদত বরণ করায় গভীর শোক প্রকাশ করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে দোয়ায় অংশ নেন।


মাহফিলে প্রধান বক্তা হিসেবে তাফসির পেশ করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসছিরে কুরআন হযরত মাওলানা ওলিউল্লাহ ফয়েজী। দ্বিতীয় বক্তা ছিলেন হাফেজ মো. নূর ইব্রাহিম। মাহফিলে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক ও চিৎলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল ছালাম বিপ্লব, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা ছাত্রদলের সহসভাপতি খন্দকার আরিফ, যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমান, চিৎলা ইউনিয়ন বিএনপির সভাপতি রাজিব ফেরদৌস হাসান পাপেন, যুগ্ম সম্পাদক কালাম হোসেন, আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহবুব হাসান মাবুদ, চিৎলা ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক আব্দুর রশিদ, ২ নম্বর ওয়ার্ড বিএনপির আশাবুল, সাধারণ সম্পাদক জের আলী, মিনারুল, মামুন প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত