মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার কেশবপুরে চায়ের দোকানে ককটেল বিস্ফোরণ!

  • আপলোড তারিখঃ ১৭-১২-২০২৫ ইং
আলমডাঙ্গার কেশবপুরে চায়ের দোকানে ককটেল বিস্ফোরণ!

আলমডাঙ্গা উপজেলার কেশবপুর এলাকায় একটি চায়ের দোকানের চালার ওপর ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। গত সোমবার রাত ১১টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম।


স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ১০টার দিকে কেশবপুর এলাকার শওকত আলীর চায়ের দোকানে কয়েকজন ব্যক্তি আড্ডা দিচ্ছিলেন। এসময় অজ্ঞাত দুষ্কৃতকারীরা দোকানের চালার ওপর প্লাস্টিকের কৌটায় তৈরি ককটেল সদৃশ একটি বস্তু নিক্ষেপ করে। মুহূর্তের মধ্যেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। আতঙ্কে দোকানে থাকা লোকজন দ্রুত নিরাপদ স্থানে সরে যান। হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।


খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ ও ওসমানপুর-প্রাগপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বিস্ফোরিত বস্তুটির আলামত সংগ্রহ করেন। এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, এলাকায় আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে পটকা জাতীয় একটি বস্তু নিক্ষেপ করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী