মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আন্দুলবাড়ীয়ার অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক দরুদ আলীর ইন্তেকাল

  • আপলোড তারিখঃ ১৬-১২-২০২৫ ইং
আন্দুলবাড়ীয়ার অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক দরুদ আলীর ইন্তেকাল

জীবননগর উপজেলার কর্চাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক দরুদ আলী দুরুদ মাস্টার (৬০) ইন্তেকাল করেছেন। গতকাল সোমবার ভোর চারটায় ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় স্ট্রোকজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তিনি আন্দুলবাড়ীয়া ইউনিয়নের বিদ্যাধরপুর গ্রামের মৃত ইউসুফ আলী মন্ডলের মেজো ছেলে।


পারিবারিক সূত্রে জানা গেছে, সম্প্রতি তিনি শারিরীকভাবে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার পার নিজ বাড়িতে অবস্থান করছিলেন। গত রোববার রাত ৮টার দিকে হঠাৎ বুকে ব্যাথা অনুভব করলে পরিবারের সদস্যরা তাকে দ্রুত প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল ও পরে ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর চারটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী অবসরপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সহকারী আশরাফুন নাহার শোভা, দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


গতকাল সোমবার আসর নামাজের পর বিদ্যাধরপুর গ্রামের নিজ বাড়ি সংলগ্ন খোলা ময়দানে মরহুমের নামাজে জানাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তারন দাফনকার্য সম্পন্ন করা হয়।
জানাজায় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাখাওয়াত হোসেন, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন জামায়াতের আমির হাজী আব্দুর রহমান মাস্টার, প্রয়াতের বড় ভাই ও বিদ্যাধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস শুকুর, জামায়াত নেতা হারুন অর-রশিদ, বড় জামাতা প্রভাষক জাহাঙ্গীর আলম দীপু প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী