মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি কচির শ্বশুরের ইন্তেকাল

  • আপলোড তারিখঃ ১৬-১২-২০২৫ ইং
চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি কচির শ্বশুরের ইন্তেকাল

চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ও আজকের খাসখবর পত্রিকার প্রধান সম্পাদক রাজীব হাসান কচির শ্বশুর শামসুল হক বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল সোমবার রাত ৯টা২০ মিনিটে তিনি তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন। জীবননগর উপজেলার উথলী মোল্লাবাড়ীর ঐতিহ্যবাহী শাহ পরিবারের সদস্য শাহ মোহাম্মদ শামসুল হক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।


ব্যক্তিগত জীবনে তিনি ব্যবসায়ী ও সহজ সরল মানুষ ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ কন্যা, ১ পুত্র, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ সকাল ১০টায় মোল্লাবাড়ী কবরস্থান সংলগ্ন মাঠে তার জানাজার নামাজ শেষে সেখানেই দাফন সম্পন্ন হবে বলে তার একমাত্র পুত্র উথলী সেনেরহুদা জান্নাতুল খাদরা দাখিল মাদ্রাসার গণিতের সিনিয়র শিক্ষক এস. এম রাশেদুল হক জানিয়েছেন।


চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজীব হাসান কচির শ্বশুর শাহ মোহাম্মদ শামসুল হকের মৃত্যুতে গভীর শোক, পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা ও মরহুমের মাগফিরাত কামনা করেছেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন, জান্নাতুল খাদরা দাখিল মাদ্রাসার সভাপতি আশরাফুল হক ও মাদ্রাসার সুপার শরিফুল ইসলাম।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী