সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা ইনফো ডট কম এর মতবিনিময় অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ১১-১১-২০১৭ ইং
চুয়াডাঙ্গা ইনফো ডট কম এর মতবিনিময় অনুষ্ঠিত
শহর প্রতিবেদক: চুয়াডাঙ্গা ইনফো ডট কম এর ফেসবুক পেজের দশ হাজার সদস্য পুর্তি উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার বিভিন্ন জায়গা থেকে আগত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এমএ বারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আক্তারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন কানাডা থেকে আগত মি. মাইক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন দৈনিক সময়ের সমীকরণের বার্তা সম্পাদক হুসাইন মালিক। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে সাদর সম্ভাষন এবং সকল প্রতিনিধিদের আন্তরিক শুভেচ্ছা জানান চুয়াডাঙ্গা ইনফো ডট কম প্রতিষ্ঠাতা ও পরিচালক মোহাম্মদ দেলোয়ার হোসাইন বাপ্পী। চুুয়াডাঙ্গা ইনফো ডট কমের এডমিন সঙ্গীত শিল্পী হিরণ উর রশীদ শান্ত’র উপস্থাপনায় আরো উপস্থিত ছিলেন চুুয়াডাঙ্গা ইনফো ডট সদস্য আতিকুন নাহার, বিনা, শিলা, সবুজসহ চুুয়াডাঙ্গা ইনফো ডট কমের এডমিন ও সদস্যগণ। এডমিন প্যানেলের পক্ষ থেকে ছিলেন জহির, ইয়াকুব, সেলিম। উলে¬খ্য, ২০১৫ সালের ১৬ই মে মাসে চুয়াডাঙ্গাকে বিশ্বের বুকে তুলে ধরতে ও বিভিন্ন তথ্যকে সংরক্ষণের লক্ষ্যে চুয়াডাঙ্গা ইনফো ডট নামে একটি ফেসবুক পেজ ও ওয়েবসাইট তৈরি করা হয়।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড