মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গা ব্যায়ামাগারে গেঞ্জি ও ক্যাপ প্রদান

  • আপলোড তারিখঃ ১৬-১২-২০২৫ ইং
আলমডাঙ্গা ব্যায়ামাগারে গেঞ্জি ও ক্যাপ প্রদান

আলমডাঙ্গায় ক্রীড়া ও সুস্বাস্থ্যচর্চা উৎসাহিত করতে ঐশিকা সামাজিক উন্নয়ন সংস্থার উদ্যোগে আলমডাঙ্গা ব্যায়ামাগারের সদস্যদের মাঝে উপহারস্বরূপ ২২০ পিস গেঞ্জি ও ক্যাপ প্রদান করা হয়েছে। সংস্থার প্রেসিডেন্ট এম. এ. মান্নান রতন মিয়ার নির্দেশনায় এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় আলমডাঙ্গা ব্যায়ামাগারে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে ঐশিকা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. আশরাফুল কবির দুদুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে ব্যায়ামাগারের সভাপতি ইকবাল মিয়ার হাতে গেঞ্জি ও ক্যাপ তুলে দেন উপজেলা সমাজসেবা অফিসার অফিসার সাজ্জাদ হোসেন।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঐশিকা সামাজিক উন্নয়ন সংস্থার ম্যানেজার মো. আলাউদ্দিন, কর্মকর্তা মো. সাজ্জাত হোসেন, মো. কামাল হোসেন, মো. এমরান হোসেন ও মো. রাকীব হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন ব্যায়ামাগারের আহ্বায়ক ইকবাল মিয়া, থানাপাড়া মডেল সোসাইটির সভাপতি সাঈদ এম. হিরন, ক্রীড়া সম্পাদক সাদ্দাম হোসাইন খানসহ স্থানীয় ক্রীড়াপ্রেমী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী