মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় ২০০ গ্রাম গাঁজাসহ একজন আটক

  • আপলোড তারিখঃ ১৬-১২-২০২৫ ইং
আলমডাঙ্গায় ২০০ গ্রাম গাঁজাসহ একজন আটক

আলমডাঙ্গা থানা-পুলিশের অভিযানে গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে থানা-পুলিশের একটি দল আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়নের নাগদাহ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে নাগদাহ পশ্চিমপাড়া এলাকার মৃত জহুরুল হকের ছেলে জামান উদ্দিনকে (৫০) আটক করা হয়। এসময় তার কাছ থেকে আনুমানিক ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী