বাংলাদেশ মানবাধিকার কমিশন আলমডাঙ্গা উপজেলা শাখার সদস্যরা নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পান্না আক্তারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। উপজেলা নির্বাহী অফিসাররে কার্যালয়ে গতকাল সোমবার বেলা সাড়ে তিনটায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় বাংলাদেশ মানবাধিকার কমিশনের পক্ষ থেকে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
সাক্ষাৎকালে সংস্থার সভাপতি আল আমিন হোসেন উপজেলার সাধারণ মানুষের বিভিন্ন অধিকার ও সমস্যা নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের সাথে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি, যুগ্ম সাধারণ সম্পাদক শরাফত হোসেন রাসেল ও খোন্দকার রাকিব হাসান রনি মানবাধিকার কমিশনের পক্ষ থেকে সংস্থার নানা কার্যাবলি ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে ইউএনওকে অবহিত করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা হাফিজুর রহমান, ডা. লিয়াকত আলী, সহসভাপতি ও সাংবাদিক ইউনুস আলী মন্ডল, সহসভাপতি মানোয়ার মাস্টার, দপ্তর সম্পাদক সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, শিক্ষাসচিব আহসান কবির বকুলসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
সমীকরণ প্রতিবেদক