মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরের মাধবপুরে ট্রলির ধাক্কায় শিশু নিহত

  • আপলোড তারিখঃ ১৬-১২-২০২৫ ইং
জীবননগরের মাধবপুরে ট্রলির ধাক্কায় শিশু নিহত

জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়নের মাধবপুর গ্রামে মাঝের পাড়ায় সামিয়া আক্তার (৫) নামের এক শিশু ট্রলির ধাক্কায় নিহত হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। শিশু সামিয়া মাধবপুর গ্রামের শাহজান আলীর মেয়ে।

জানা গেছে, সামিয়া আক্তার সোমবার দুপুর ১২টার দিকে নিজ বাড়ি থেকে দৌঁড়ে রাস্তা পার হচ্ছিল। এসময় দ্রুতগামী একটি ট্রলির সাথে ধাক্কা লাগে তার। এতে সে মারাত্মকভাবে আহত হয়। পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।


এ ব্যাপারে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান সেখ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে জীবননগর থানা পুলিশ উপস্থিত হয়েছে। জীবননগর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী