সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সাইফুল ইসলাম পিনুকে স্মরণে চুয়াডাঙ্গায় সাহিত্য আসর পদধ্বনি

  • আপলোড তারিখঃ ১১-১১-২০১৭ ইং
সাইফুল ইসলাম পিনুকে স্মরণে চুয়াডাঙ্গায় সাহিত্য আসর পদধ্বনি
শহর প্রতিবেদক: শ্রদ্ধা ভালোবাসায় গণমানুষের নেতা, চুয়াডাঙ্গার কৃতি সন্তান, চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের অন্যতম প্রতিষ্ঠাতা, সাবেক সহ-সভাপতি সাইফুল ইসলাম পিনুকে স্মরণের মধ্যদিয়ে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের ১২৫৬ তম সাপ্তাহিক সাহিত্য আসর পদধ্বনি অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় পরিষদ চত্বরে অনুষ্ঠিত পদধ্বনি আসরে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সহ-সভাপতি মো. আবুল কাশেম। পদধ্বনি আসরে স্বরচিত লেখাপাঠ এবং সাইফুল ইসলাম পিনুর জীবন ও কর্মের উপর স্মৃতিচারণ করেন, হামিদুল হক মুন্সী, গোলাম কবীর মুকুল, হাবিবি জহির রায়হান, আদিল হোসেন, কাজল মল্লিক, হোসেন মোহাম্মাদ ফারুক, রাকিব হাসান, মো. আনার আলী, জামান আখতার প্রমুখ। শুরুতে মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে ১ মিনিট নিরাবতা পালন করা হয়। চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম‘র উপস্থাপনায় অনুষ্ঠানে লেখিয়ে ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড