মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার কুলপালায় বিএনপি নেতার ইন্তেকাল

  • আপলোড তারিখঃ ১৬-১২-২০২৫ ইং
আলমডাঙ্গার কুলপালায় বিএনপি নেতার ইন্তেকাল

আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের কুলপালা গ্রামের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি দবির উদ্দিন (৬৩) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল সোমবার ভোর সাড়ে চারটায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সকাল সাড়ে ১০টায় স্থানীয় কুলপালা ঈদগাহ ময়দানে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়।


মরহুমের জানাজা নামাজ ও দাফন কাজে অংশ নেন বিএনপির মনোনীত চুয়াডাঙ্গা-১ আসনের প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক ও চিৎলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল ছালাম বিপ্লব, বৃহত্তর খাদিমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শরিফুল ইসলাম টোকন, আলমডাঙ্গা উপজেলা কৃষক দলের আহ্বায়ক জামাল সাদিক পিণ্টু, চিৎলা ইউনিয়ন বিএনপির সভাপতি রাজিব ফেরদৌস হাসান পাপেন, সাধারণ সম্পাদক মহাসিন আলী, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান, আলমডাঙ্গা উপজেলা যুবদলের সদস্য ও চিৎলা ইউনিয়ন পরিষদের মেম্বার মিরাজুল ইসলাম বেল্টু, আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহবুব হক মাবুদ, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নানসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী, আত্মাীয়-স্বজন ও মুসল্লিরা।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী