দামুড়হুদায় ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে বিশেষ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের অফিসারদের অনুপস্থিতিতে উপজেলা নির্বাহী অফিসার উবায়দুর রহমান ক্ষোভ প্রকাশ করেন এবং এ বিষয়ে তিনি ব্যবস্থা নিবেন বলেও মত প্রকাশ করেন।
দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার উবাইদুর রহমান সাহেলের সভাপতিত্বে নির্ধারিত সময়ের কয়েক মিনিট পরে অনুষ্ঠান শুরু করা হলেও হাতে গোনা মাত্র ৬-৭ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন। এর মধ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজবাহ্ উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মশিউর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু হাসান, উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার, উপজেলা প্রাণিসম্পদ অফিসার নিলীমা আক্তার হ্যাপী, উপজেলা সমবায় অফিসার হারুন অর রশিদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে জাহান শহিদ বুদ্ধিজীবী দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বীর মুক্তিযোদ্ধাদের বাদ দিলে শহিদ বুদ্ধিজীবী দিবসের অনুষ্ঠান হয়তো শুরু করায় সম্ভব হতো না।
প্রতিবেদক দামুড়হুদা