ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর আওতায় আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে চুয়াডাঙ্গা জেলায় একাধিক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে নিযুক্ত করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়, ১১ ডিসেম্বর তারিখে জারি করা ০৫.৪৪.১৮০০.৩০২.৫৩.০০১.২৫-১০৯৭ স্মারকের এক অফিস আদেশের মাধ্যমে এই নিয়োগ দেওয়া হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ১১ ডিসেম্বর ২০২৫ তারিখের একটি পত্র অনুযায়ী আদেশ জারি করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও জেলা ম্যািজিস্ট্রেট মোহাম্মদ কামাল হোসেন। এই নিয়োগ কার্যকর থাকবে ১২ ডিসেম্বর ২০২৫ তারিখ থেকে শুরু করে ১৪ ফেব্রুয়ারি-২০২৬ তারিখ পর্যন্ত।
পরিপত্র অনুযায়ী, দায়িত্বরত সকল বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নির্বাচনকালীন আচরণবিধি প্রতিপালন সংক্রান্ত সব বিষয়াদি বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে অবহিত করবেন। এই নিয়োগের মাধ্যমে চুয়াডাঙ্গা জেলার চারটি উপজেলায় বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটবৃন্দকে দায়িত্ব দেওয়া হয়েছে। চুয়াডাঙ্গা সদর উপজেলায় নিযুক্ত হয়েছেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ ও সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল নাঈম।
আলমডাঙ্গা উপজেলায় দায়িত্ব পেয়েছেন জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস.এম. আশিস মোমতাজ, আলমডাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু এবং সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান।
দামুড়হুদা উপজেলায় দায়িত্ব পালন করবেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে. এইচ. তাসফিকুর রহমান এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশফাকুর রহমান। জীবননগর উপজেলায় নিযুক্ত হয়েছেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা এবং সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ. এস. এম. আব্দুর রউফ শিবলু।
নিজস্ব প্রতিবেদক