মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ভাংবাড়ীয়া ইউনিয়নে বিএনপি নেতা হায়দার আলীর ইন্তেকাল

  • আপলোড তারিখঃ ১৪-১২-২০২৫ ইং
ভাংবাড়ীয়া ইউনিয়নে বিএনপি নেতা হায়দার আলীর ইন্তেকাল

আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক হায়দার আলী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় গভীর শোকের আবহ নেমে এসেছে। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার দুপুরে হায়দার আলী নিজ বাড়ির টিউবওয়েলে গোসল করার সময় হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন। এক পর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


গতকাল রাতে এশার নামাজের পর বাঁশবাড়ীয়া কেন্দ্রীয় কবরস্থানে মরহুম হায়দার আলীর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে সেখানেই দাফন করা হয়। জানাজায় বিএনপির স্থানীয় নেতা-কর্মী, আত্মীয়-স্বজন এবং এলাকার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।


এদিকে, হায়দার আলীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতান, আলমডাঙ্গা উপজেলা বিএনপি সাবেক সিনিয়র সহসভাপতি ও ভাংবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডু।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী