মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার বৈদ্যনাথপুরে ১০ হাফেজার সংবর্ধনা

  • আপলোড তারিখঃ ১৪-১২-২০২৫ ইং
আলমডাঙ্গার বৈদ্যনাথপুরে ১০ হাফেজার সংবর্ধনা

আলমডাঙ্গার বৈদ্যনাথপুর মহিলা হাফেজিয়া মাদ্রাসার ১০ শিক্ষার্থী সফলভাবে পবিত্র কুরআনের হিফজ  সম্পন্ন উপলক্ষে এক অনাড়ম্বর ও আনন্দঘন অভিনন্দন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে ধর্মীয় শিক্ষা বিস্তারে মহিলা হাফেজিয়া মাদ্রাসার গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করা হয়। একই সঙ্গে সদ্য হাফেজা হওয়া শিক্ষার্থীদের অর্জনকে সমাজ ও জাতির জন্য গর্বের বিষয় হিসেবে উল্লেখ করা হয়।    


মাদ্রাসার সভাপতি আলিমদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত অধ্যাপক আখতার হোসেন। বিশেষ অতিথি ছিলেন সাবেক চেয়ারম্যান নূরুল ইসলাম। আলোচনা সভা শেষে হিফজ সম্পন্নকারী ১০ জন হাফিজার মাঝে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি তাঁদের মেধা, অধ্যবসায় ও ভবিষ্যৎ দ্বিনি খেদমতের জন্য বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং হাফেজা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে মোনাজাত করা হয়।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী