সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা সদরের নবাগত ইউএনও ওয়াশীমুল বারী

  • আপলোড তারিখঃ ১১-১১-২০১৭ ইং
চুয়াডাঙ্গা সদরের নবাগত ইউএনও ওয়াশীমুল বারী
উচ্চতর ডিগ্রি লাভে ইংল্যান্ড যাচ্ছেন বিদায়ী ইউএনও মৃণাল কান্তি দে নিজস্ব প্রতিবেদক: উচ্চতর ডিগ্রি লাভের জন্য ইংল্যান্ড যাচ্ছেন চুয়াডাঙ্গা সদর উপজেলার বিদায়ী নির্বাহী অফিসার মৃণাল কান্তি দে। নবাগত উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন নওগা জেলার মহাদেবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ওয়াশীমুল বারী। তিনি ২৮তম বিসিএস (প্রশাসন) ক্যাডার হিসেবে জনপ্রশাসনে নিযুক্ত হন। বৈবাহিক জীবনে তিনি এক পুত্র সন্তানের জনক। রাজশাহী জেলার চারঘাট উপজেলার মুক্তারপুর গ্রামের সন্তান ওয়াশীমুল বারী নিজের কর্মস্থলকে আপন ঠিকানা মনে করেন। তিনি গত ৯ নভেম্বর বৃহস্পতিবার নতুন কর্মস্থলে যোগদান করেছেন। সময়ের সমীকরণ প্রতিবেদকের সাথে আলাপ চারিতায় নবাগত সদর উপজেলা নির্বাহী অফিসার বলেন, ‘চুয়াডাঙ্গা সদর উপজেলার উন্নয়নে যা কিছু করা দরকার আমার অবস্থান থেকে তা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে করবো। বর্তমানে যে পরিবর্তনের জোয়ার বইছে সে জোয়ারে চুয়াডাঙ্গাকেও ভাসাতে চাই। এজন্য সকলের সাহায্য ও সহযোগিতা কামনা করছি।’ এদিকে গতকাল শুক্রবার বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মৃণাল কান্তি দে’কে বিদায় সংবর্ধনা ও উচ্চতর ডিগ্রি লাভে ইংল্যান্ড গমনের সফলতা কামনা করে শুভেচ্ছা-অভিনন্দন জানিয়েছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুর রাজ্জাক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব, শিক্ষা ও আইসিটি) মো. জসীম উদ্দীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খোন্দকার ফরহাদ আহমেদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট পাপিয়া আক্তার প্রমূখ।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড