সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নির্বাচন তফসিল ঘোষণায় বিএনপির আনন্দ মিছিল

  • আপলোড তারিখঃ ১৩-১২-২০২৫ ইং
নির্বাচন তফসিল ঘোষণায় বিএনপির আনন্দ মিছিল

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে দর্শনা পৌর বিএনপি আনন্দ মিছিল করেছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় দর্শনা সরকারি কলেজের সাবেক জিএস ও দর্শনা বিএনপির সমন্বয়ক এনামুল হক শাহ মুকুল এবং দর্শনা পৌর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সমন্বয়ক কমিটির সদস্য ইকবাল হোসেনের নেতৃত্বে এ মিছিল বের হয়। দর্শনা পুরাতন বাজার থেকে শুরু হওয়া আনন্দ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে অংশগ্রহণকারীরা ধানের শীষের পক্ষে ভোট কামনা করেন এবং জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ ও অভিনন্দন জানান।


মিছিলে আরও উপস্থিত ছিলেনÑ বিএনপি নেতা আরিফ উজ্জামান আরিফ, অপু সুলতান, সাবেক কাউন্সিলর সাইফুল ইসলাম মুকুল, ছাত্রদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন, যুবদল নেতা ইকবাল হোসেন, দর্শনা কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাফিজ ইকবাল, মৎস্যজীবী দলের সদস্যসচিব শাহীন আহম্মেদ। এছাড়া উপস্থিত ছিলেন নসীর উদ্দীন, আব্দুল জলিল, রবিউল ইসলাম রবিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের আরও নেতা-কর্মীরা।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা জেলা খেলাফত মজলিসের সেক্রেটারি জুবায়ের খানের সঙ্গে