মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগর ও মহেশপুরে বিজিবির অভিযানে ইয়াবা ও ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার

  • আপলোড তারিখঃ ১৩-১২-২০২৫ ইং
জীবননগর ও মহেশপুরে বিজিবির অভিযানে ইয়াবা ও ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার

জীবননগর ও মহেশপুর সীমান্তে পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। এসময় একজনকে আটক করা হয়েছে। বিজিবি জানায়, শুক্রবার দুপুর ১২টা ৪০ মিনিটে জীবননগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালানো হয়। সীমান্ত পিলার ৬৯/১-এস থেকে তিন কিলোমিটার ভেতরে কালা গ্রামের শ্মশানঘাট এলাকার পাশ থেকে সুবেদার মো. হাফিজুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে ৯ পিস ইয়াবা ও ২টি মোবাইল ফোনসহ দোয়ারপাড়ার মো. ইন্তাজুলকে আটক করা হয়। পরে জব্দকৃত মালামালসহ তাকে জীবননগর থানায় মামলা দিয়ে সোপর্দ করা হয়েছে।


এদিকে এর আগে গত বৃহস্পতিবার রাত ১১টা ৪০ মিনিটে মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ শ্রীনাথপুর বিওপি এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়। সীমান্ত পিলার ৬০/১৫৩-আর থেকে ১০০ গজ ভেতরে লড়াইঘাট মাঠপাড়া গ্রামের মণ্টুর আমবাগান থেকে হাবিলদার মো. খলিলুর রহমানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে আসামীবিহীন অবস্থায় ২৪৮ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী