মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় ওয়ান শুটারগানসহ যুবক গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ১৩-১২-২০২৫ ইং
আলমডাঙ্গায় ওয়ান শুটারগানসহ যুবক গ্রেপ্তার

আলমডাঙ্গায় দেশীয় তৈরি ওয়ান শুটারগানসহ লিখন হাসান হীরক (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ-সেনাবাহিনীর যৌথ দল। গ্রেপ্তার হীরক পৌরসভার বাবুপাড়ার মৃত তারাচাঁদ শেখের ছেলে। গতকাল শুক্রবার সকালে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।


পুলিশ জানায়, গত বৃহস্পতিবার গভীর রাতে টহল পুলিশের একটি দল গোবিন্দপুর মাঠপাড়া এলাকার একটি মাছের ঘেরের পাশে থাকা টংঘরের কাছে হীরকের সন্দেহজনক চলাফেরা দেখে তাকে থামতে নির্দেশ দেয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে টংঘরে তল্লাশি চালিয়ে একটি দেশীয় তৈরি ওয়ানশুটার গান, একটি চায়নিজ কুড়াল এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।


ওসি বানী ইসরাইল বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে এবং আটক ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এলাকাবাসী জানান, মাঠপাড়া এলাকায় বড় বড় মাছের ঘের থাকায় অনেকেই রাতে টংঘরে পাহারায় থাকেন। তবে টংঘরে আগ্নেয়াস্ত্র মজুতের এ ঘটনা স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক তৈরি করেছে। পুলিশ জানিয়েছে, জাতীয় নির্বাচন সামনে রেখে রাতের টহল জোরদার করা হয়েছে এবং অস্ত্রবিরোধী অভিযান অব্যাহত থাকবে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী