মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় সাপ্তাহিক সাহিত্য আসর ‘পদধ্বনি’ অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ১৩-১২-২০২৫ ইং
চুয়াডাঙ্গায় সাপ্তাহিক সাহিত্য আসর ‘পদধ্বনি’ অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসর ‘পদধ্বনি’-এর ১৫৯৭তম পর্ব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে তিনটায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের শহীদ আলাউল হলে এর আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি ইকবাল আতাহার তাজ। ৯ ডিসেম্বর নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ও মৃত্যু দিবস স্মরণে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে অর্থ সম্পাদক মিম্মা সুলতানা মিতার সঞ্চালনায় সাপ্তাহিক সাহিত্য পাঠের আসর অনুষ্ঠিত হয়। আসরে স্বরচিত কবিতা পাঠ করেন আব্বাস উদ্দিন, লতিফা রহমান বনলতা, ফুয়াদ আল মুকতাদির, মর্জিনা খাতুন, চিত্ত রঞ্জন শাহা চিতু, খালেকুজ্জামান, হুমায়ুন কবীর, মো. আবু নাসিফ খলিল ও মিম্মা সুলতানা মিতা। পঠিত লেখাগুলো নিয়ে আলোচনা করেন ইকবাল আতাহার তাজ, হুমায়ুন কবীর, গোলাম কবীর মুকুল ও আবু নাসিফ খলিল।  আসরে উপস্থিত ছিলেন রাবেয়া খাতুন রাবু। পরিশেষে সভাপতির সমাপনী বক্তব্যের মধ্যদিয়ে ‘পদধ্বনি’ আসরের ১৫৯৭তম পর্বের সমাপ্তি ঘটে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী