মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদার পুরাতন বাস্তপুরে ভুট্টা, ধানের চারা ও পেঁয়াজ কর্তন

প্রায় দুই লাখ টাকার ক্ষতি, থানায় অভিযোগ
  • আপলোড তারিখঃ ১২-১২-২০২৫ ইং
দামুড়হুদার পুরাতন বাস্তপুরে ভুট্টা, ধানের চারা ও পেঁয়াজ কর্তন

দামুড়হুদার পুরাতন বাস্তপুরে এক রাতে তিন চাষীর ভুট্টা, ধানের চারা ও পেঁয়াজ গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গত বুধবার দিবাগত রাতে ২ বিঘা ভুট্টা, ৩ কাঠা ধানের চারা ও ১০ কাঠা পেঁয়াজ কেটে দেওয়া হয়। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানা যায়। ভুক্তভোগীরা এ ঘটনায় দামুড়হুদা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।


জানা যায়, দামুড়হুদা উপজেলার পুরাতন বাস্তপুর মালিতা পাড়ার নুরুল ইসলামের ছেলে খোকনের ২ বিঘা ভুট্টা কে বা কারা কলাগাছ টেনে সব ভুট্টা গাছ ভেঙে দিয়েছে। একই গ্রামের আলমগীরের ৩ কাঠা জমির ধানের চারা ধারালো হাসুয়া দিয়ে কেটে দিয়েছে এবং একই গ্রামের কাবিলের ১০ কাঠা জমির ফলন্ত পেঁয়াজও অজ্ঞাতরা কেটে দিয়েছে। এতে তিন জনের প্রায় দুই লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। 


ভুক্তভোগী খোকন মালিতা বলেন, অনেক কষ্ট করে দুই বিঘা ভুট্টা চাষ করেছিলাম। ভুট্টা ফুলের আগেই কে বা কারা রাতের আঁধারে কলাগাছ টেনে সব ভুট্টা গাছ ভেঙে দিয়েছে। চাষে এত খরচ করে ফসল ঘরে তুলতে না পারার যন্ত্রণা কেউ বুঝবে না, যার হয়েছে সেই জানে। ভুক্তভোগী কাবিল বলেন, ‘আমি একেবারেই গরিব মানুষ। ধারদেনা করে ১০ কাঠা পেঁয়াজ চাষ করেছিলাম। কে বা কারা রাতে সব কেটে দিয়েছে। আমার জানামতে কোনো শত্রু নেই। তবু কেন আমার এত বড় ক্ষতি করল! আমি এর সুষ্ঠু বিচার চাই।’


এ বিষয়ে উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা অভিজিৎ কুমার বিশ্বাস বলেন, ‘ঘটনার কথা শোনার পরই উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে ঘটনাস্থলে তদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজবাহ্ বলেন, ফসল কর্তনের বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ভুক্তভোগীরা কারো নাম বলতে পারেনি। তাই তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী