মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদা বাজারে সিসি ক্যামেরা স্থাপনের শুভ উদ্বোধন

  • আপলোড তারিখঃ ১২-১২-২০২৫ ইং
দামুড়হুদা বাজারে সিসি ক্যামেরা স্থাপনের শুভ উদ্বোধন

দামুড়হুদা বাজারের ব্যবসায়ীদের দীর্ঘদিনের আশা পূরণে প্রথমবারের মতো বিভিন্ন পয়েন্টে ১৮টি সিসি ক্যামেরা স্থাপনের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় নবনির্বাচিত বাজার বণিক সমিতির আয়োজনে সমিতির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই সিসি ক্যামেরার উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন নবাগত দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উবাইদুর রহমান সাহেল।


প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার উবাইদুর রহমান সাহেল বলেন, ‘বাজারে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়ায় বাজার বণিক সমিতিকে ধন্যবাদ জানাই। অপরাধ দমন ও সনাক্তকরণে এই ক্যামেরাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বণিক সমিতির নিজস্ব উদ্যোগে সিসি ক্যামেরা স্থাপন নিঃসন্দেহে প্রশংসনীয়। আপনাদের দেখে অন্যান্য বাজারের বাজার কমিটিও সিসি ক্যামেরা স্থাপন শুরু করবে। বাজার সংশ্লিষ্ট উন্নয়নের জন্য পরামর্শ ও দাবির বিষয়ে সরকারি সক্ষমতার মধ্যে যা করা সম্ভব, তা আন্তরিকভাবে করা হবে।


উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বাজারের সার্বিক উন্নয়ন অত্যন্ত জরুরি। কারিগরি কারণে দামুড়হুদা উপজেলা এখনো পৌরসভায় রূপান্তর হয়নি। আমরা উপজেলায় বসবাস করি, কিন্তু এটি কোনো শহর নয়। আগে এখানে উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি। তাই উপজেলার গুরুত্বপূর্ণ এই দামুড়হুদা সদরের বাজারঘাটের উন্নয়ন এখন সময়ের দাবি। বাজারের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার জন্য ডাস্টবিন স্থাপন অত্যন্ত প্রয়োজন। শৃঙ্খলা ও পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে দ্রুত ডাস্টবিন স্থাপনের আহ্বান জানাই।


অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথিসহ উপস্থিত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন বণিক সমিতির নেতৃবৃন্দ। দামুড়হুদা বাজার বণিক সমিতির নবনির্বাচিত সভাপতি জাহিদুল ইসলাম জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ্ উদ্দিন, দামুড়হুদা বাজার বণিক সমিতির উপদেষ্টা ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ, বাজার বণিক সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক শাহজালাল বাবুসহ বণিক সমিতির নেতৃবৃন্দ।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী