রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি
চুয়াডাঙ্গায় তফসিল ঘোষণার পর কঠোর নির্দেশনা

নির্বাচন সামগ্রী অপসারণে মাইকিং

  • আপলোড তারিখঃ ১২-১২-২০২৫ ইং
নির্বাচন সামগ্রী অপসারণে মাইকিং



নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চুয়াডাঙ্গা-১ ও চুয়াডাঙ্গা-২ আসনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক গণবিজ্ঞপ্তি জারি করে জেলাজুড়ে মাইকিং করেছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে এই মাইকিং করা হয়। মাইকিংয়ে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে চুয়াডাঙ্গা পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন স্থানে স্থাপিত বিলবোর্ড, ব্যানার, পোস্টার, ফেস্টুনসহ সকল ধরনের নির্বাচনী প্রচারণার সামগ্রী দ্রুত অপসারণ করতে হবে। আরও বলা হয়, আগামী ১২ ডিসেম্বর সকাল ১০টার মধ্যে সংশ্লিষ্ট সবাইকে নিজ দায়িত্বে এসব প্রচারণার সামগ্রী অপসারণ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে অপসারণ না করলে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও উল্লেখ করা হয়।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত