রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় সার ও বীজ মনিটরিং কমিটির সভায় ডিসি কামাল হোসেন

নতুন নীতিমালার আলোকে সার ডিলার লাইসেন্স দেয়া হবে
  • আপলোড তারিখঃ ১২-১২-২০২৫ ইং
চুয়াডাঙ্গায় সার ও বীজ মনিটরিং কমিটির সভায় ডিসি কামাল হোসেন

চুয়াডাঙ্গায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভার আয়োজন করে জেলা প্রশাসন। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। জেলায় সার ও বীজ কৃষকদের মাঝে সঠিকভাবে বণ্টন ও জেলায় সার সংকট যেন না হয়, সে ব্যাপারে আলোচনা হয়। আলোচনায় উঠে আসে একই পরিবার একাধিক ব্যক্তির সার ডিলার লাইসেন্স থাকলে বাতিল করা হবে। ২০২৫’র নতুন নীতিমালার আলোকে সার ডিলার লাইসেন্স দেয়া হবে।


সভায় জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, প্রত্যেক কেজি সারে সরকার ভর্তুকি দেয়। ১ কেজি ডিএপি সারে সরকার ৮৪ টাকা ভর্তুকি দেয়। কৃষকরা না বুঝে জমিতে বেশি পরিমাণ সার প্রয়োগ করে, এটি জমি ও পরিবেশের জন্য ক্ষতিকর। সার ডিলারদের মনে রাখতে হবে অতিরিক্ত লাভের জন্য অধিক পরিমাণে সার কৃষকের নিকট বিক্রয় করা যাবে না। একই পরিবারে একাধিক ব্যক্তি সার ডিলার হতে পারবে না। ২০২৫ সালের নতুন নীতিমালা আলোকে সার ডিলার নিয়োগ করতে হবে। কৃষকের চাহিদা অনুযায়ী সার সরবরাহ করতে হবে। তিনি আরও বলেন, কেউ সার অবৈধভাবে বিক্রয় করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। চোরাইভাবে সার বিক্রয় করলে ওই ডিলার মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে এবং তাকে জেলে দেয়া হবে।


সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশী, কুষ্টিয়া বিএডিসি অফিসের যুগ্ম-পরিচালক (সার) উসমান গণি ও উপ-পরিচালক (বীজ) আশরাফুল আলম, চুয়াডাঙ্গা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার, অতিরিক্ত উপ-পরিচালক দেবাশীষ কুমার দাস, সদর উপজেলা কৃষি অফিসার আনিসুর রহমান, আলমডাঙ্গা কৃষি অফিসার মাসুদুর রহমান পলাশ, দামুড়হুদা উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার, জীবননগর উপজেলা কৃষি অফিসার আলমগীর হোসেন, জেলা বীজ প্রত্যায়ন অফিসার নুরুল ইসলাম, কৃষি বিপণন কর্মকর্তা সহিদুল ইসলাম, বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ) চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি আকবার আলী, সাধারণ সম্পাদক আব্দুল বারী, চুয়াডাঙ্গা বিএডিসি বীজ ও সার ডিলার অ্যাসোসিয়েশনের সভাপতি নজরুল ইসলাম প্রমুখ।


সভা শেষে জানা গেছে, চলতি বছরের ডিসেম্বর মাসে এ জেলায় সার মজুদ রয়েছে ইউরিয়া ৪ হাজার ১৭ মেট্রিক টন, টিএসপি সার ৪৭৫ মেট্রিক টন, ডিএপি ৭৫৯ মেট্রিক টন, এমওপি ১ হাজার ৪৮৬ মেট্রিক টন।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত