মেহেরপুর যুবলীগের মধ্যরাতে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- আপলোড তারিখঃ
১১-১১-২০১৭
ইং
মেহেরপুর প্রতিনিধি: আজ ১১ নভেম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী। গতরাত ১২টা ১মিনিটে কেক কেটে ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করে মেহেরপুর জেলা যুবলীগ। জেলা যুবলীগের আহবায়ক মাহাফুজুর রহমান রিটনের সভাপিতত্বে কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান, জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য ও গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম, সদর উপজেলা যুবলীগের আহবায়ক মিজানুজ্জামান অপু, যুগ্ম আহবায়ক মাহাবুবুর রহমান মাহাবুব, সাজেদুরহমান সাজু, মিজানুর রহমানসহ জেলার যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা যুবলীগের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে সকাল ৬টায় শহীদ সামসুজ্জোহা পার্কে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সাড়ে ৬টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মণি‘র প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন। বিকেলে ৩ টার দিকে লাঠিখেলার পাশাপাশি যুবলীগের জেলা ও উপজেলাসহ সকল শাখার জন্য আলাদা কর্মসূচী গ্রহন করা হয়েছে। যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর সকল কর্মসূচী সফল করার জন্য সংগঠনের সকল নেতা-কর্মীর প্রতি অনুরোধ জানিয়েছেন জেলা যুবলীগের আহবায়ক মাহাফুজুর রহমান রিটন।
কমেন্ট বক্স