মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার গবরগাড়ায় ৩০ লিটার চোলাই মদসহ আটক ১

  • আপলোড তারিখঃ ১১-১২-২০২৫ ইং
চুয়াডাঙ্গার গবরগাড়ায় ৩০ লিটার চোলাই মদসহ আটক ১

চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের গবরগাড়া গ্রামে পুলিশের মাদক বিরোধী অভিযানে ৩০ লিটার চোলাই মদসহ লিটন হোসেন নামের এক মাদক কারবারীকে আটক করা হয়েছে। গতকাল বুধবার বেলা দুইটার দিকে তিতুদহ পুলিশ ক্যাম্পের একটি টিম এ অভিযান পরিচালনা করে। আটক লিটন হোসেন গবরগাড়া গ্রামের মাঠপাড়ার আকবর আলীর ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে চুলাই মদ তৈরি ও বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের টিম তার বাড়িতে অভিযান চালায় এবং তল্লাশিতে ৩০ লিটার চুলাই মদ উদ্ধার করে। তিতুদহ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সামছুর রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। লিটনকে তার বাড়ি থেকে ৩০ লিটার চুলাই মদসহ আটক করা হয়েছে। রাতেই তাকে দর্শনা থানায় সোপর্দ করা হয়েছে। স্থানীয় গ্রামবাসীরাও জানান, লিটন দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধ মদ উৎপাদন ও বিক্রির সাথে সম্পৃক্ত ছিল। 



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী