সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মৃত্যুবরণকারী সদস্যদের শান্তি কামনায় মেহেরপুরে দোয়া ও আলোচনা

  • আপলোড তারিখঃ ১১-১১-২০১৭ ইং
মৃত্যুবরণকারী সদস্যদের শান্তি কামনায় মেহেরপুরে দোয়া ও আলোচনা
গ্রাম পুলিশ কর্মচারি ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতিসহ দায়িত্বরত সময় মেহেরপুর প্রতিনিধি: বাংলাদেশ গ্রামপুলিশ কর্মচারির কেন্দ্রীয় কমিটির সভাপতি মরহুম এমএ আলিম ও মেহেরপুর জেলায় গ্রাম পুলিশের দায়িত্বরত সময় যে সকল সদস্য মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে ভাটপাড়া নীলকুঠিতে মেহেরপুর জেলায় গ্রামপুলিশ কর্মচারি ইউনিয়নের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেহেরপুর জেলা গ্রামপুলিশ কর্মচারি ইউনিয়নের সভাপতি মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় গ্রামপুলিশ কর্মচারি ইউনিয়নের সহসভাপতি, খুলনা বিভাগীয় ও ঝিনাইদহ জেলা কমিটির সভাপতি আমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া গ্রামপুলিশ কর্মচারি ইউনিয়নের সভাপিত মিরাজুল ইসলাম, জেলা টেন্ডার কমিটির প্রতিনিধি বজলুর রহমান। জেলা গ্রাম পুলিশ কর্মচারি ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সুলতান আহম্মেদের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা গ্রামপুলিশ কর্মচারি ইউনিয়নের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সদর থানা কমিটির সভাপতি বোরহান উদ্দিন বকুল, গাংনী থানা কমিটির সভাপতি আবেদ আলী, মুজিবনগর থানা কমিটির সভাপতি হান্নান আলী, সাধারন সম্পাদক আনোয়ার হোসেন, গনেশ চন্দ্র দাস প্রমূখ। পরে গ্রাম পুলিশের সদস্য কুতুবপুরের হায়দার আলী, মুজিবনগরের ইনলাল, আমদাহের আলিমদ্দিন, শোলটাকার গেনান্দ নাথ এর আত্মার শান্তি কামনা করা হয়।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড