মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনা পৌর বিএনপির সমন্বয়কদের সঙ্গে বাবু খানের নির্বাচনী বৈঠক

শান্তিপূর্ণ ও শৃঙ্খলভাবে ভোট প্রার্থনা করবেন
  • আপলোড তারিখঃ ১০-১২-২০২৫ ইং
দর্শনা পৌর বিএনপির সমন্বয়কদের সঙ্গে বাবু খানের নির্বাচনী বৈঠক

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনীত চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু দর্শনা পৌর বিএনপির সমন্বয়কদের সাথে নির্বাচনী বৈঠক করেছেন। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে দর্শনা ডাকবাংলোর কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার জন্য সমন্বয়কদের দায়িত্ব প্রদান করেন। দর্শনা পৌরসভার ৯টি ওয়ার্ডের প্রত্যেকটিতে নির্বাচন পরিচালনা কমিটি গঠনের দায়িত্ব সমন্বয়কদের প্রদান করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ প্রার্থী মাহমুদ হাসান খান বাবু।


সমন্বয়কদের সাথে বৈঠক শেষে ডাকবাংলো আঙিনা এলাকার নেতা-কর্মীদের নিজ নিজ এলাকায় নির্বাচনী প্রচারণার নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, সুস্থ ও শান্তিপূর্ণ, শৃঙ্খলাবদ্ধভাবে সাধারণ মানুষের কাছে গিয়ে ভোট প্রার্থনা করবেন। দিন-রাত মানুষের দ্বারে দ্বারে যাবেন এবং ধানের শীষের পক্ষে ভোট চাইবেন। আমি জানি নেতা-কর্মীরা কে কী করছেন। সব খবরই আমার কাছে। আমি দেখতে চাই- পৌর এলাকার বিএনপির সকল নেতা-কর্মী মাঠে থেকে ধানের শীষের পক্ষে কাজ করছে কি করছে না।’


সবার উদ্দেশ্যে জেলা বিএনপির সভাপতি বলেন, শৃঙ্খলা বজায় রেখে এখন ধানের শীষের লিফলেট বিতরণ করবেন। এরপর তিনি দর্শনা পৌর বিএনপির দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে দর্শনা শহরের বিভিন্ন এলাকায় ধানের শীষ মার্কায় ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন। এসময় মাহমুদ হাসান খান বাবুর সাথে ছিলেন সাবেক সিনিয়র সহসভাপতি ও দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট, শ্রমিক দলের নেতা শফিকুল ইসলাম সাবু তরফদার, দর্শনা পৌর সমন্বয়ক ও দর্শনা সরকারি কলেজের সাবেক জিএস এনামুল হক শাহ মুকুল, দর্শনা পৌর সমন্বয়ক ইকবাল হোসেন, নাহারুল ইসলাম, প্রভাষক মশিউর রহমান, লুৎফর রহমান, জালাল হোসেন লিটনসহ ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সদস্যরা।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী