রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের নির্বাচনী কর্মশালায় বাবু খান

মানুষের মন জয় করলেই বিজয় নিশ্চিত
  • আপলোড তারিখঃ ১০-১২-২০২৫ ইং
জীবননগরে স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের নির্বাচনী কর্মশালায় বাবু খান

চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী, বিএনপি কেন্দ্রীয় কমিটির উপ-কোষাধ্যক্ষ, বিজিএমইএ ও জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবুকে বিপুল ভোটে বিজয়ী করতে জীবননগর উপজেলার ৮টি ইউনিয়নের স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের উদ্যোগে পৃথক নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা তিনটা থেকে সন্ধ্যা পর্যন্ত আন্দুলবাড়ীয়া গ্রামের খাপাড়ার মোড় সংলগ্ন বাংলালিংক টাওয়ারের সামনে খোলা মাঠে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।


স্বেচ্ছাসেবক দলের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী মাহমুদ হাসান খান বাবু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সীমান্ত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহজাহান আলী। সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আল হাসান মো. আবু তালেব।


এসময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ আরিফ, সাইদুর রহমান বাবু, রকিবুল ইসলাম বাবু, সাফায়েত রনন, শাহাবুদ্দিন, সাইদুর, সাইদুল, সদস্যসচিব ইখলাছুর রহমান রাসেল, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোল্লা বিপুল হোসেন দরবেশ ও সদস্যসচিব মোস্তাফিজুর রহমান মুক্তার।


একই স্থানে কৃষক দলের নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালাও অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা কৃষক দলের সভাপতি আব্দুল হামিদ। প্রধান অতিথি ছিলেন ধানের শীষের এমপি প্রার্থী মাহমুদ হাসান খান বাবু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন। এসময় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি সেলিম উদ্দীন, সাবেক আহ্বায়ক শেখ আরিফুজ্জামান আরিফ, সাধারণ সম্পাদক তোতা মিয়া, ৮ ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


প্রধান অতিথির বক্তব্য মাহমুদ হাসান খান বাবু বলেন, সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে সৌহার্দ্যপূর্ণ আচরণের মাধ্যমে ধানের শীষের পক্ষে জনসমর্থন তৈরি করতে হবে। মানুষের মন জয় করলেই বিজয় নিশ্চিত। তিনি আরও বলেন যে, নির্বাচনী মাঠে শৃঙ্খলা, ঐক্য ও প্রচারণায় ধারাবাহিকতা রাখতে হবে। কর্মশালা শেষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা ও স্বেচ্ছাসেবক দলের প্রয়াত যুগ্ম আহ্বায়কের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়। সঞ্চালনায় ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব এখলাছুর রহমান রাসেল।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত