মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে তুচ্ছ ঘটনায় বৃদ্ধা ও নাতনিকে পিটুনি!

  • আপলোড তারিখঃ ০৯-১২-২০২৫ ইং
জীবননগরে তুচ্ছ ঘটনায় বৃদ্ধা ও নাতনিকে পিটুনি!

জীবননগর পৌরসভার দুয়ারপাড়া এলাকায় মেটে আলু তোলাকে কেন্দ্র করে এক বৃদ্ধা ও তার নাতনি হামলার শিকার হয়েছেন। গত শনিবার সকালে ঘটনাটি ঘটে বলে জানা গেছে। আহত নুর জাহান (৬০) বর্তমানে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। পরিবার সূত্রে জানা যায়, আলু তোলা নিয়ে বিরোধের একপর্যায়ে জীবননগর বাজারের ঠিকাদার জাকা উল্লাহর স্ত্রী ফরিদা ইয়াসমিন নুর জাহানের ওপর চড়াও হন। এসময় নুরজাহানের চিৎকার শুনে নাতনি নওশিন (১৩) এগিয়ে গেলে তাকেও মারধর করা হয়।


বৃদ্ধার ছেলে নজরুল ইসলাম অভিযোগ করে বলেন, মাকে অকারণে আঘাত করা হয়েছে। তাই আমি থানায় লিখিত অভিযোগ করেছি। এ বিষয়ে জাকাউল্লাহর বক্তব্য নেওয়ার জন্য তার মোবাইলে ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ ঘটনা এলাকায় উত্তেজনা তৈরি করেছে। স্থানীয়রা দ্রুত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন। জীবননগর থানার ওসি (ভারপ্রাপ্ত) রিপন কুমার দাস জানান, অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী