মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় ককটেল ও দেশীয় অস্ত্রসহ নারী আটক

  • আপলোড তারিখঃ ০৯-১২-২০২৫ ইং
আলমডাঙ্গায় ককটেল ও দেশীয় অস্ত্রসহ নারী আটক

আলমডাঙ্গায় স্বামীকে না পেয়ে ককটেল ও দেশীয় অস্ত্রসহ এক নারীকে আটক করেছে যৌথবাহিনী। গত রোববার দিবাগত রাতে উপজেলার বকসিপুর গ্রামে অভিযান চালানোর সময় তাঁকে আটক করা হয়। আটক নারী মোছা. হালিমা বেগম (৪২), তিনি বকসিপুর গ্রামের খবির উদ্দীনের স্ত্রী।


পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে আলমডাঙ্গা হারদী সেনাক্যাম্পের সদস্যরা ও থানা-পুলিশ যৌথভাবে রাতের অভিযানে বকসিপুর গ্রামে যায়। যৌথবাহিনী বাড়িতে ঢোকার আগেই খবির উদ্দীন পালিয়ে যান। পরে তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে ছয়টি ককটেল বোমা, একটি দেশীয় ধারালো অস্ত্র, একটি লোহার লাঠি, রেলওয়ের একটি পরিচয়পত্র এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। স্বামী পলাতক হওয়ায় ঘটনার সময়ে উপস্থিত থাকার কারণে হালিমা বেগমকে সন্দেহভাজন হিসেবে আটক করে যৌথবাহিনী।


এ বিষয়ে আলমডাঙ্গা থানার ওসি (তদন্ত) আজগর আলী বলেন, যৌথবাহিনী ককটেল ও অস্ত্র উদ্ধার করেছে। ঘটনাস্থল থেকে একজন নারীকে সন্দেহজনক হিসেবে আটক করা হয়েছে। তাঁর স্বামী খবির উদ্দীন পলাতক। আটক হালিমা বেগমকে সংশ্লিষ্ট মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী